বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফেসবুক ব্যবহারকারী কমছে যুক্তরাষ্ট্র ও কানাডায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ফেসবুকের জন্য গুরুত্বপূর্ণ বাজার। অথচ এ দুটি বাজারেই ব্যবহারকারী হারাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমটি। করোনা মহামারির শুরুর দিকে ফেসবুক ব্যবহারকারী বাড়ার যে হার ছিল তা কমতে শুরু করেছে। ফেসবুক তাদের তৃতীয় প্রান্তিকের আয় ঘোষণার সময় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে তাদের প্রবৃদ্ধি কম। এ দুটি তাদের আকর্ষণীয় বিজ্ঞাপনের বাজার।

বর্তমানে উত্তর আমেরিকায় ১৯ কোটি ৬০ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাত্ এপ্রিল থেকে জুন এ তিন মাসে সেখানে ব্যবহারকারী ছিলেন ১৯ কোটি ৮০ লাখ। অর্থাত্ তিন মাসে ফেসবুক ব্যবহারকারী কমেছে ২০ লাখের বেশি। ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, ব্যবহারকারী কমার হার প্রত্যাশিত ছিল। এ বছরজুড়ে ফেসবুক ব্যবহারকারী কমার হার বজায় থাকতে পারে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাশা অনুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় ফেসবুকের দৈনিক ও মাসিক সক্রিয় ব্যবহারকারী কমেছে। বছরের দ্বিতীয় প্রান্তিকে করোনা মহামারির জন্য ব্যবহারকারী বেড়েছিল। বছরের চতুর্থ প্রান্তিকেও এ ধারা বজায় থাকবে। বছরের তৃতীয় প্রান্তিকের চেয়েও ব্যবহারকারী কিছুটা কমতে পারে।

বছরের শুরুর দিকে করোনাভাইরাস মহামারির কারণে লকডাউন শুরু হলে ফেসবুক ব্যবহারকারী ব্যাপক আকারে বেড়ে যায়। তবে বছর শেষ না হতেই চিত্র ভিন্ন। যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারী কমলেও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারী বেড়েছে।

ফেসবুক পরিবারের বিভিন্ন অ্যাপ যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারকে তুলে ধরা হচ্ছে। ফেসবুকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত ফেসবুকের সব অ্যাপগুলো দৈনিক ২৫৪ কোটি মানুষ ব্যবহার করছেন।

ব্যবহারকারী কমলেও ফেসবুকের আয়ে কোনো প্রভাব পড়েনি। বছরের তৃতীয় প্রান্তিকে ২১ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার আয় করেছে ফেসবুক, যা গত বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেশি। ফেসবুকের আয়ের পরিমাণ বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের সঙ্গে আলাপকালে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, মার্কিন নির্বাচনের আগে ফেসবুক প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে তিনি নির্বাচনের পরদিন এ নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন। কয়েক সপ্তাহ ধরে নির্বাচন ঘিরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ফেসবুক। এর মধ্যে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের মতো পদক্ষেপও রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com