বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলা-হিন্দিতে বিশ্বজুড়ে কলসেন্টার সেবা দেবে বাংলাদেশের ফিফোটেক

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : গ্লোবাল বিপিও অ্যালায়েন্স (জিবিএ) এর গ্লোবাল বিপিও কল সেন্টার অ্যালায়েন্স হচ্ছে, বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ কলসেন্টার জোট। বিশ্বের খ্যাতনামা ১৪টি বিপিও কোম্পানির এই জোটে একমাত্র বাংলাদেশি কোম্পানি হিসেবে ব্যবসায়িক যাত্রা শুরু করল দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ফিফোটেক।

জিবিএ জোটের সঙ্গে চুক্তির ফলে ফিফোটেক বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাভাষার গ্রাহকদের বাংলাদেশ থেকে ও হিন্দি ভাষার গ্রাহকদের ভারতের কলকাতা থেকে কলসেন্টার ও ব্যাক অফিস সেবা দেবে।

বর্তমানে জিবিএ’র সঙ্গে বাংলাদেশ থেকে ফিফোটেক, জাপানের মাস্টারপিস গ্রুপ ইনক, চীনের বেইজিং ৯৫ টেলিওয়েব ইনফরমেশন কোম্পানি লিমিটেড, কলম্বিয়ার কলম্বিয়া আউটসোর্সিং সলিউশনস এসএএস, মালয়েশিয়ার ডে থ্রি বিজনেস সার্ভিসেস এসডিএন বিএইচডি, তিউনিসিয়ার নেক্সাস, রাশিয়া ও ইউক্রেনের টেলিকম এক্সপ্রেস, জার্মানির টিডিএম, ইতালির আইএনজিও এসপিএ, থাইল্যান্ডের নাইস কল কোম্পানি লিমিটেড, মিয়ানমারের মাস্টারপিস গ্রুপ কোম্পানি লিমিটেড, ফিলিপাইনের মাস্টারপিস গ্রুপ কোম্পানি লিমিটেড, বেলজিয়ামের মাল্টিকম ও ইউরোপের আইএনইটেক এর মতো ১৪টি মাল্টিন্যাশনাল কোম্পানি চুক্তিবদ্ধ হয়েছে। জিবিএ’র সদস্য কোম্পানিগুলো ২৮টি ভাষায় পৃথিবীর নানা প্রান্তে কল সেন্টার ও ব্যাক অফিসের সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের সেবা দেবে।

ইতোপূর্বে আন্তর্জাতিক কোনো জোটের সঙ্গে যুক্ত না থাকায় কলসেন্টার ও বিপিও খাতে কাজ পেতে বেগ পেতে হতো বাংলাদেশের কলসেন্টার ও আইসিটি খাতের প্রতিষ্ঠানগুলোকে। কিন্তু জিবিএ’র সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ পাবে ফিফোটেক তথাপি বাংলাদেশের তরুণ-তরুণীরা। বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ সৃষ্টি করবে জিবিএ জোট, এমনটাই মনে করেন ফিফোটেক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় জুম কনফারেন্সের মাধ্যমে জিবিএ’র সদস্য কোম্পানি হিসেবে ফিফোটেকের যাত্রা শুরুর উদ্বোধন হয়। জুম কনফারেন্সে এক ভিডিও বার্তায় ফিফোটেক-কে জিবিএ সদস্য হিসেবে ঘোষণা করেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ড্যানিশ গ্যাট।

এসময় এক ভিডিও বার্তায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমি আনন্দিত হয়েছি এই কারণে যে, গ্লোবাল বিপিও অ্যালায়েন্স এর সঙ্গে বাংলা ভাষাভাষি প্রায় ৩৫ কোটি মানুষের জন্য বাংলাদেশের একটি কোম্পানির মাধ্যমে বিপিও সেবা দেয়ার মতো আমরা একটি সুযোগ পেয়েছি। আমি বিশ্বাস করি ফিফোটেকের যে যাত্রা সেই যাত্রার ফলে বাংলাদেশের বিপিও খাত আরো সমৃদ্ধ হবে।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, ‘বাংলাদেশের প্রতিষ্ঠান ফিফোটেক আন্তর্জাতিক কল সেন্টার জোট-জিবিএ’র সঙ্গে কাজ করবে, এটি দেশের জন্য গর্বের বিষয়। এর মাধ্যমে দেশের তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি হবে।’

এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি বলেন, আন্তর্জাতিক কল সেন্টার জোট জিবিএ’র সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠান ফিফোটেক কাজ করার সুযোগ পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। এটি আমাদের দেশের জন্য সম্মানের বিষয়।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি এবং বিপিও খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com