রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

৫ নভেম্বর: হাসতে নেই মানা

নগরকন্ঠ ডেস্ক, নগরকন্ঠ.কম :০৫ নভেম্বর ২০২০.

* জোকস-১
একদিন রাজা ও গোপাল ভাড় কথা বলছিলেন। একসময় রাজা প্রশ্ন করলেন-
রাজা: আচ্ছা গোপাল, গাধা আর তোমার মধ্যে ব্যবধান কতটুকু?

রাজার এমন প্রশ্ন শোনার পর রাজার থেকে নিজের দূরত্বটা মেপে নিলেন। তারপর জবাব দিলেন-
গোপাল: বেশি না, মাত্র সাড়ে চার হাত ব্যবধান।

* জোকস-২

প্রেমিকা: তুমি আমার জন্য কী এনেছো?
প্রেমিক: এই নাও।
প্রেমিকা: তাজা ফুল না এনে প্লাস্টিকের ফুল কেন এনেছো?
প্রেমিক: তাজা ফুল বেশি সময় তাজা থাকে না। তোমার জন্য নিচে অপেক্ষা করতে করতে ওই ফুল শুকিয়ে যায়।

* জোকস-৩
এক লোক হন্যে হয়ে এক লোকাল বাসের পেছনে ছুটছেন। তা দেখে বাসের হেলপার বললেন-
হেলপার: এত কষ্ট না করে পরের বাসে আসলেই তো পারেন।
লোক: সারাজীবন তো পরের বাসেই চড়ে এলাম, নিজের তো আর বাস কোনোদিন ছিল না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com