বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অর্জন, রোবোটিক্স অলিম্পিক : চ্যাম্পিয়ন বাংলাদেশ

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ’-এ ১৭৪টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি চ্যারিটি সংস্থা প্রতি বছর স্কুল পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করে। করোনাভাইরাস মহামারীর কারণে এবার অনলাইনেই আয়োজিত হয়েছিল প্রতিযোগিতাটি।

১২ সপ্তাহ দীর্ঘ এ প্রতিযোগিতার চূড়ান্ত আসর বসেছিল অক্টোবরের ৩১ তারিখে। টানা চতুর্থবারে মতো ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ’-এ অংশ নেয় বাংলাদেশ। গত বছর এ আসরে সপ্তম স্থান অর্জন করেছিল বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সবাই নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আর বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।

‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ’ প্রতিযোগিতাটির কাঠামো ও এতে বিশ্বের সব দেশের অংশগ্রহণের কারণে একে ‘রোবোটিক্স অলিম্পিক’ও বলা হয়ে থাকে। প্রতিযোগিতায় মূলত পৃথিবী ও মানুষ ক্রমাগত যে হুমকিগুলোর মুখে পড়ছে, সেগুলোর সঙ্গে মিল রেখেই তৈরি করা হয় সমস্যাগুলো। পরে অংশগ্রহণকারীরা ১৪টি ধাপে সমস্যার সমাধান করে থাকেন।

প্রতিযোগিতায় যে দলটি অংশগ্রহণ করেছে, তারা ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।

বিজয়ী দলের সদস্যদের মধ্যে রয়েছেন- ম্যানগ্রোভ স্কুলের ১৭ বছর বয়সী শিক্ষার্থী সুজয় মাহমুদ, ইন্টারন্যাশনাল হোপ স্কুলের ১৬ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার সীমান্ত, ডিপিএস এসটিএস স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী আবরার জাওয়াদ, স্যার জন উইলসন স্কুলের ১৮ বছর বয়সী শিক্ষার্থী রাজিন আলি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ১৫ বছর বয়সী শিক্ষার্থী আয়মান রহমান, সানবিমসের ১৪ বছর বয়সী শিক্ষার্থী জাহরা চৌধুরী, সাউথ ব্রিজের ১৪ বছর বয়সী শিক্ষার্থী আরিভা নওয়ার, মাস্টারমাইন্ডের ১৪ বছর বয়সী শিক্ষার্থী ফাইরুজ হাফিজ ফারিন। টেক একাডেমির তত্ত্বাবধানে তারা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com