বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম.কম : বিশ্ব সবে ৫জি নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে। কিছু দেশে এই নেটওয়ার্ক চালু হলেও এখন কাজ চলছে অনেক দেশে তা বিস্তৃত করার। ৫জি’র এই প্রাথমিক অবস্থার সময়েই ৬জি প্রযুক্তি নিয়ে পরীক্ষা শুরু করল চীন।
৬জি প্রযুক্তির নেটওয়ার্ক তৈরি এবং গবেষণার জন্য লং মার্চ নামক রকেট উৎক্ষেপণের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে বিশ্বের প্রথম ৬জি টেস্ট স্যাটেলাইট পাঠিয়েছে দেশটি।
চীনের ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে পাঠানো এই স্যাটেলাইটটি যৌথভাবে তৈরি করেছে চেংডু গুক্সিং অ্যারোস্পেস টেকনোলজি, ইউইএসটিসি এবং বেইজিং মিনোস্পেস টেকনোলজি।
গত শুক্রবার শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বিশ্বের প্রথম ৬জি টেস্ট স্যাটেলাইটসহ এক রকেটে ১৩টি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে পাঠায় চীন। এর মধ্যে অন্যতম একটি স্যাটেলাইটের কাজ হলো টেরাহার্জ কমিনিকেউশন নিয়ে রিসার্স এবং ডেভেলপমেন্ট। ৬জি নেটওয়ার্ক বিকাশের অন্যতম মূল প্রযুক্তি হলো টেরাহার্জ কমিউনিকেশন।
চীনা বিশেষজ্ঞদের অনুমান, ৫জি প্রযুক্তির তুলনায় ৬জি ১০ গুণ বেশি গতিসম্পন্ন হবে।
নগরকন্ঠ.কম/এআর