বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

হোয়াটসঅ্যাপের মেসেজ মুছবে স্বয়ংক্রিয়ভাবে

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম.কম : স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ। ইতিমধ্যে এমন মেসেজ পাঠানোর সুবিধার কথা ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে নতুন ফিচার যুক্ত হচ্ছে।ফিচারটি এলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে মেসেজ।

ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, আলোচিত এ ফিচারটি পরীক্ষামূলকভাবে অল্প কিছু ব্যবহারকারী ব্যবহার করতে পারছেন। এ মাসেই অ্যান্ড্রয়েড, আইওএসসহ সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।

হোয়াটসঅ্যাপের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার ব্যবহার করলে সাত দিন পর পাঠানো মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। এই ফিচার ব্যবহার করতে যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট ওপেন করে ‘কন্টাক্ট নেম’ এ চাপ দিয়ে ধরলেই ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ অপশন আসবে। সেখান থেকে ‘কন্টিনিউ’ অপশনটি ক্লিক করে ‘অন’ বাটন সিলেক্ট করতে হবে।

প্রতিটি গ্রুপে গিয়ে আলাদাভাবে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারটি সক্রিয় করতে পারবেন ব্যবহারকারীরা।

গ্রুপের ক্ষেত্রে শুধু অ্যাডমিনরা এটি চালু করতে পারবেন। তবে এখনই সব ব্যবহারকারী সুবিধাটি পাবেন না। সবার জন্য হোয়াটসঅ্যাপের ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচার চালু হওয়ার পর কন্টাক্ট সেকশনে এ সম্পর্কিত অপশন পাওয়া যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com