বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

জিবি হোয়াটসঅ্যাপ যে কারণে বিপজ্জনক

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম.কম : ২০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে হোয়াটসঅ্যাপ নিঃসন্দেহে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এই বিশাল জনপ্রিয়তার ফলে অনেক অ্যাপ নির্মাতা হোয়াটসঅ্যাপ টাইপের অ্যাপ তৈরি করছেন। যেমন: জিবি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ প্লাস, ইও হোয়াটসঅ্যাপ, এফএম হোয়াটসঅ্যাপ, ওজি হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ প্রাইম।

এর মধ্যে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে জিবি হোয়াটসঅ্যাপ। বিশ্বের বিভিন্ন দেশে দিনকে দিন বেড়ে চলেছে জিবি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা।

অরিজিনাল হোয়াটসঅ্যাপের মডিফায়েড ভার্সন হলো জিপি হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপে অরিজিনাল হোয়াটসঅ্যাপের তুলনায় অনেক বেশি ফিচার রয়েছে। এতে এমন কিছু সুবিধা রয়েছে যা ব্যবহারকারীদের জন্য খুবই প্রয়োজনীয় এবং অরিজিনাল হোয়াটসঅ্যাপে এসব সুবিধা নেই।

জিবি হোয়াটসঅ্যাপের সুবিধা

জিবি হোয়াটসঅ্যাপে আপনি প্রবেশ না করেও নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন কে কে অনলাইনে আছে। এছাড়া নির্দিষ্ট করো ক্ষেত্রে আপনার ‘লাস্ট সিন’ লুকাতে পারবেন, ব্রডকাস্টে ৬০০ নম্বর সেভ করতে পারবেন, একসঙ্গে ৯০টি ছবি পাঠাতে পারবেন, ব্লু টিক ও ডাবল টিক লুকাতে পারবেন, ইচ্ছেমতো থিম ডাউনলোড করতে পারবেন, ৩০ এমবি পর্যন্ত ভিডিও সেন্ড করতে পারবেন, অন্যের কাছ থেকে নির্দিষ্ট চ্যাট পিন দিয়ে লক রাখতে পারবেন। এছাড়াও অটো রিপ্লে, মেসেজ নোটিফিকেশনে ১৬টি আইকন ব্যবহার, ফটো এডিটিং সুবিধা পাবেন। এতসব সুবিধার জন্যই অনেকে জিবি হোয়াটসঅ্যাপ ব্যবহারে করে থাকেন।

জিবি হোয়াটসঅ্যাপ যে কারণে বিপজ্জনক
জিবি হোয়াটসঅ্যাপ একটি থার্ড পার্টি অ্যাপ, আর থার্ড পার্টি অ্যাপগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ফোনের জন্য নিরাপদ নয়। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে এই অ্যাপ নেই। গুগলে সার্চ করে এরপর যে লিংক আসবে সেখান থেকে এর এপিকে ফাইল ডাউনলোড করে ব্যবহার করতে হবে।

এছাড়া জিবি হোয়াটসঅ্যাপে নতুন কোনো আপডেট অনেকে দেরীতে আসে। সবচেয়ে দুশ্চিতার বিষয় হলো, অ্যাপটিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি নেই। ফলে হ্যাকার খুব সহজেই আপনার ব্যক্তিগত মেসেজ পড়তে পারবে। অ্যাপটি কম সিকিউর সার্ভার ব্যবহার করায় ম্যালওয়্যার এবং স্পাইওয়্যারে আপনার ফোন আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। আপনার ডেটা চুরি বা ডেটা ড্যামেজ হলে আপনি এর জন্য অ্যাপ কর্তৃপক্ষকে দায়ীও করতে পারবেন না। যেকোনো সমস্যার দায়-দায়িত্ব কেবল আপনরাই হবে।

ঝুঁকির শেষ এখানেই শেষ এখানেই নয়। জিবি হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হতে পারে। ইতিমধ্যে এ ঘোষণা দিয়ে রেখেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

অন্যদিকে এ ধরনের মডিফায়েড অ্যাপ নির্মাতারা ব্যবহারকারীদেরকে পরামর্শ দিচ্ছেন- হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের ব্লক এড়াতে মূল মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন না করার জন্য।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com