রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম :
* ১ম বন্ধু : কী অত ভাবছিস! মানিব্যাগ থেকে একশ টাকা বের কর।
২য় বন্ধু : অসম্ভব! টাকা বের করা যাবে না।
৩য় বন্ধু : কেন, বের করা যাবে না কেন?
২য় বন্ধু : বুঝলি না তো! প্রেমিকা গেলে প্রেমিকা পাওয়া যায়, বউ গেলে বউ পাওয়া যায়। কিন্তু বন্ধুদের সামনে পকেট থেকে একশ টাকা বের করলে সেটা আর ফেরত পাওয়া যায় না! তাই কোনো টাকা বের করতে পারব না আমি।
* স্বামী : তুমি বলেছিলে আমাদের বিয়ের পর তুমি আমাকে আকাশের মতো ভালোবাসবে!
স্ত্রী : বলেছিলাম নাকি! যাই হোক, এখন কী হয়েছে?
স্বামী : কী হয়েছে মানে! আমি ভেবেছিলাম সত্যিকারের আকাশের কথা বলেছ তুমি। কিন্তু
কে জানত তখন, আকাশ তোমার প্রাক্তন
প্রেমিকের নাম!
* স্বামী : তোমার ওই ঘন কালো চুলে আমি রোজ হারিয়ে যাই!
স্ত্রী : সত্যি বলছ!
স্বামী : হুম, সত্যি! কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই!
* ১ম মাতাল : তুই কুকুরের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছিস! তোকে তো পুলিশে ধরবে!
২য় মাতাল : কেন, পুলিশে ধরবে কেন?
১ম মাতাল : তোর মাথায় যে হেলমেট নাই!
২য় মাতাল : ধুর পাগল! নিচে তাকিয়ে দেখ, এটা চার চাকার গাড়ি!
নগরকন্ঠ.কম/এআর