বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আদালতের রায়ে সুইডেনে ৫জি নিয়ে হুয়াওয়ের আশার আলো

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : সুইডেনের একটি আদালত দেশটির ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত স্থগিত করেছে। চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে দায়ের করা মামলা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্টকহোম প্রশাসনিক আদালতের এই সিদ্ধান্তের কারণে গত সোমবার সুইডেনের ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএস) জানায়, তারা মঙ্গলবারের ৫জি নেটওয়ার্কের নিলাম স্থগিত করেছে।

জাতীয় নিরাপত্তা ঝুঁকির দাবি জানিয়ে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় সুইডেন৷ তবে, হুয়াওয়ের দাবি এটি ‘আইনগতভাবে ভিত্তিহীন, মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, ইউরোপীয় ইউনিয়নের মৌলিক আইনগত নীতিমালার লঙ্ঘন…. তাই সুইডেনের এ নিরাপত্তা ঝুঁকির দাবি বিষয়গতভাবে দুর্বল।’

পিটিএস জানায়, তাদের গত ২০ অক্টোবরের নিষেধাজ্ঞাটি (যা চীনা প্রতিষ্ঠান জেডটিইকে ক্ষতিগ্রস্ত করেছে) নতুন আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ‘যা নিশ্চিত করে যে, (৫জি নেটওয়ার্ক) এ ব্যান্ডগুলোতে রেডিও সরঞ্জামের ব্যবহার সুইডেনের নিরাপত্তায় কোনোরূপ প্রভাব ফেলবে না।’

আদালত পিটিএসকে তাদের যুক্তিগুলো জমা দেয়ার নির্দেশ দেন, যাতে করে তারা এ মামলাটির গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া নিলাম থেকে নকিয়া এবং এরিকসন উপকৃত হতো, কারণ নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ২০২৫ সালের ১ জানুয়ারির মধ্যে তাদের অবকাঠামো থেকে হুয়াওয়ে এবং জেডটিইর সরঞ্জাম অপসারণের জন্য বলা হয়েছিল।

আদালতের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পিটিএস-এর সিদ্ধান্তের নির্দিষ্ট কিছু অংশ কার্যকর হবে না। স্টকহোমের প্রশাসনিক আদালতের এই সিদ্ধান্তের কারণে সুইডেনের ৫জি নেটওয়ার্কের নিলামে অংশ নেওয়ার অনুমোদন পেতে পারে হুয়াওয়ে।

এই খাতের পরামর্শক জন স্ট্র‍্যান্ড বলছেন, ‘এটা হুয়াওয়ের বিজয় নয় এবং সুইডিশ সরকারের কোনো ক্ষতি নয়। নিলামের শর্ত নিয়ে অনিশ্চয়তার কারণেই পিটিএস নিলামে লাগাম টেনেছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com