বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে অ্যাপল

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবার নিজস্ব সার্চ ইঞ্জিন প্রযুক্তি তৈরিতে নজর দিয়েছে। কারণ গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহারের জন্য প্রতি বছর ১ হাজার থেকে ১২০০ কোটি ডলার দেয় অ্যাপল।

এতে গুগলের সঙ্গে সরাসরি সার্চ নিয়ে টক্কর দিতে হবে অ্যাপলকে। গুগল থেকে দূরে থাকার বিকল্প প্রস্তুতি অ্যাপল অনেক আগে থেকেই নিয়ে রেখেছে। এর অন্যতম কারণ হচ্ছে- বর্তমান বাজারে আধিপত্য ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা নিয়ে মার্কিন নিয়ন্ত্রকদের তোপের মুখে রয়েছে সার্চ জায়ান্ট গুগল।

অ্যাপল তার নিজস্ব ওয়েবক্রলার অ্যাপলবট নিয়ে আসছে, যা ২০১৪ সালে প্রথম দেখা দিয়েছিল। সেটিকেই এখন পুনরুজ্জীবিত করতে যাচ্ছে অ্যাপল।

আইওএস-১৪’র হোম স্ক্রিনের সার্চ-এ তারা এবার গুগলের পরিবর্তে তাদের নিজস্ব ওয়েবসাইট চালু করতে যাচ্ছে বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম। অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীদের আলাদা করে আর অন্য কোনো অ্যাপ খোলার প্রয়োজন পড়েনি। সরাসরি হোম স্ক্রিন থেকে সার্চসেবা নিতে পেরেছেন তারা।

বাজার বিশ্লেষকরা বলছেন, নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরিতে বিনিয়োগ করার পাশাপাশি কর্মী নিয়োগ করছে অ্যাপল। এরই মধ্যে গুগল সার্চ পাশ কাটিয়ে স্পটলাইট সার্চে সরাসরি ফল দেখাতে শুরু করেছে। অ্যাপলের পক্ষ থেকে অ্যাবাউট অ্যাপলবট হালনাগাদও করা হয়েছে, যাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সংক্রান্ত বিষয়গুলো যুক্ত করা যায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com