বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

গুগল ফটোজে বিনামূল্যে আনলিমিটেড স্টোরেজ সুবিধা বন্ধ হচ্ছে

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : গুগল ফটোজে আর বিনামূল্যে আনলিমিটেড স্টোরেজ সুবিধা পাওয়া যাবে না। ছবি বা ভিডিও ব্যাকআপ রাখার জন্য ব্যবহারকারীদেরকে আনলিমিটেড স্টোরেজের পরিবর্তে এবার ১৫ জিবি স্টোরেজ দেবে গুগল। এর বেশি স্টোরেজ ব্যবহার করতে চাইলে চার্জ নেওয়া শুরু করবে গুগল। আগামী বছরের ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে কোম্পানিটি।

প্রতি সপ্তাহে গুগল ফটোজে ২৮ বিলিয়ন নতুন ছবি ও ভিডিও আপলোড হয়ে থাকে। পাঁচ বছরের বেশি সময় ধরে হাই কোয়ালিটির ছবি ব্যাকআপ রাখায় আনলিমিটেড স্টোরেজ সুবিধা পেয়ে আসছেন ব্যবহারকারীরা।

তবে গুগলের নতুন ঘোষণা অনুযায়ী, ২০২১ সালের ১ জুন থেকে ফটোজে আপলোড করা যেকোনো ছবি গুগল ব্যবহারকারীর অ্যাকাউন্ট খোলার সময় যে ১৫ জিবি স্টোরেজ দেওয়া হয় তার হিসাবের মধ্যে ধরা হবে।

তার মানে আগামী বছরের ১ জুনের আগ পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করা যাবে আনলিমিটেড স্টোরেজ সুবিধা। এরপরই তা ১৫ জিবির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে এবং অর্থের বিনিময়ে মিলবে অতিরিক্ত স্টোরেজ সেবা।

প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, ‘গুগল ওয়ান’ নামের স্টোরেজ সেবার সাবসক্রিপশন বাড়াতেই গুগলের এ পদক্ষেপ। এর আওতায় ১০০ জিবি স্টোরেজের জন্য মাসে ১.৯৯ ডলার, ২০০ জিবির জন্য মাসে ২.৯৯ ডলার, ২ টিবির জন্য মাসে ৯.৯৯ ডলার এবং এভাবে ৩০ টিবি স্টোরেজের জন্য মাসে ১৪৯.৯৯ ডলার ব্যয় করতে হয় ব্যবহারকারীদের।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com