বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৭ নভেম্বর ৩টি উদ্ভাবনী কনসেপ্ট প্রোডাক্ট দেখাবে অপো

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : আগামী ১৭ নভেম্বর, চীনের শেংঝেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অপোর বার্ষিক অনুষ্ঠান অপো ইনো ডে ২০২০। এবারের ইনো ডে বা ইনোভেশন ডে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘লিপ ইনটু দ্য ফিউচার। এই অনুষ্ঠানে সরাসরি দেখানো হবে অপোর অত্যাধুনিক চিন্তার নতুন সব পণ্য ।

অপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা টনি শেন এবং অপোর ভাইস প্রেসিডেন্ট ও অপো গবেষণা ইনস্টিটিউটের প্রধান লেভিন লিউ নতুন যুগের জন্য কোম্পানির প্রযুক্তির ধারণা ও ব্যবসায়িক দর্শন নিয়ে ব্র্যান্ডের নতুন সব আপডেট নিয়ে কথা বলবেন এবং তিনটি নতুন উদ্ভাবনী কনসেপ্ট প্রোডাক্ট উন্মোচন করবেন।

২০১৯ সালে অপো ইনো ডে’র যাত্রা শুরু হয় এবং এটি ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা অনুসন্ধান ও মানুষের জীবনে এর প্রতিফলন ঘটাতে কোম্পানির জন্যে একটি সিগনেচার ইভেন্টে পরিণত হয়েছে। গত বছর অপো ইন্টেলিজেন্ট কানেক্টিভিটির ধারণা সবার সামনে তুলে ধরে। এ বছর, এ ধারণাটিকে ‘ইন্টারনেট অব এক্সপেরিয়েন্স’ হিসেবে আপডেট করা হয়েছে।

ইতোমধ্যে অপো তাদের স্মার্টওয়াচ, ৫জি সিপিই (কাস্টমার প্রেমিস ইক্যুইপমেন্ট), এআর (অগমেন্টেড রিয়েলিটি) গ্লাসসহ বেশ কিছু গ্যাজেট এবং ফ্ল্যাশ চার্জিং, ৫জি, ইমেজিং এবং সফটওয়্যার অপটিমাইজেশন প্রযুক্তির ক্ষেত্রে আকর্ষণীয় বেশ কিছু উদ্ভাবন প্রদর্শন করেছে। এ বছর ব্র্যান্ডটি আরো কিছু উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করবে। আরো জানতে ভিজিট: https://events.oppo.com/en/innoday2020।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com