বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

জাকারবার্গের চোখে নির্বাচন সুষ্ঠু

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে বরাবর নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ থাকলেও এবার মার্কিন নির্বাচন নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং জো বাইডেনই পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন বলে তিনি বিশ্বাস করেন। যদিও বাইডেনের প্রচারণা শিবিরের পক্ষ থেকেও সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। গণতন্ত্রের ওপর নির্বাচনী বিজ্ঞাপন এবং ভুয়া তথ্যের প্রভাবের ক্ষেত্রে ফেসসবুকের পদক্ষেপ নিয়ে অভিযোগ করেছে বাইডেনের প্রচারণা শিবির।

এক প্রতিবেদনে জাকারবার্গের উদ্ধৃতি দয়ে বলছে, ‘আমার বিশ্বাস নির্বাচনের ফলাফল এখন স্পষ্ট এবং জো বাইডেন আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।’ নির্বাচন মৌলিকভাবে সুষ্ঠু হয়েছে, এ বিষয়ে জনগণের আস্থা থাকা জরুরি এবং এটি ট্রাম্পকে ভোট দেয়া কোটি কোটি মানুষের ক্ষেত্রেও, যোগ করেন জাকারবার্গ।

বাইডেন প্রশাসনকে স্বীকৃতি দিয়ে এটিই জাকারবার্গের প্রথম মন্তব্য। যদিও কোনো প্রমাণ না দেখিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ভোটে বিস্তৃত পরিসরে জালিয়াতি হয়েছে। এর আগে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে নানা অভিযোগ উঠেছিলো বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com