বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

তরুণ ডেভেলপারদের জন্য কোডমাস্টার্স হ্যাকাথন

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : দক্ষ কোডার্স ও ডেভেলপারস খুঁজে পেতে গ্রামীণফোনের উদ্যোগে দেশে শুরু হতে যাচ্ছে ‘ডিজিটাল নিনজা কোডমাস্টার্স ২০২০’ শীর্ষক হ্যাকাথন প্রতিযোগিতা।

এ উদ্যোগের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাস্যুরেন্স ও বিজনেস অ্যানালিস্ট ডেভেলপারসরা বিভিন্ন সল্যুশন ডেভেলপ করার ও পুরস্কার জেতার সুযোগ পাবেন; পাশাপাশি বিভিন্ন চমৎকার প্রজেক্টের অংশ হতে পারবেন।

এতে অংশ নিতে রেজিষ্ট্রেশন করতে হবে এই ঠিকানায় gpsocial.co/digital-ninja। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।

কোডমাস্টার্স ইভেন্ট নিয়ে একটি ওয়েবিনার আয়োজন করছে গ্রামীণফোন। এই ওয়েবিনারটি আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ওয়েবিনারে অতিথিরা অংশগ্রহণকারীদের ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও উৎসাহ দিবেন। এরপর হ্যাকাথন পার্ট-১ ডিসেম্বরের ৫ তারিখ ও হ্যাকাথন পার্ট-২ ডিসেম্বর ১১ তারিখ অনুষ্ঠিত হবে।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হোসেন বলেন, ‘চতুর্থ শিল্প বিল্পবের এ যুগে আমাদের লক্ষ্য ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে কারিগরি দক্ষতা গুরুত্বপূর্ণ। এ উদ্যোগটি স্থানীয় কোডারস ও ডেভেলপারদের সল্যুশন প্রদান, কর্সংস্থানের সুযোগ, ভবিষ্যতের সম্ভাবনা উন্মোচন এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।’

প্রতিটি ক্যাটাগরি থেকে গ্রামীণফোন একজন বিজয়ী এবং একজন রানার আপ বাছাই করবে। বিজয়ীদের প্রত্যেকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা দেয়া হবে এবং রানার আপকে দেয়া হবে ৫০ হাজার টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com