বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি : জয়

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনাভাইরাসের কারণে আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি। ডিজিটাল বাংলাদেশ না থাকলে এটা সম্ভব হতো না। ডিজিটাল বাংলাদেশ না হলে এখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়তো।

তিনি বলেন, আমরা এখন খুব আনন্দিত যে, ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজস্ব পরিকল্পনায় করেছি। এজন্য বাইরের কারও সহযোগিতা নিতে হয়নি। বাইরের কেউ আমাদের করে দেয়নি।

মঙ্গলবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ -এর ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয় বলেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশের ভিশনটা তৈরি করি। এটাকে ১০ বছর ধরে বাস্তবায়ন করি। এটাকে নিয়ে অনেকেই হাসাহাসি করেছে, টিটকারি করেছে যে, ডিজিটাল বাংলাদেশ কী? সেটার লাভ আমরা আজকে পাচ্ছি। এই বছরে পাচ্ছি।

তিনি বলেন, কোভিড ১৯ হোক, যাইহোক, আমাদের কোনো সমস্যা নাই। আমরা দেশের কাজ চালিয়ে যাব। ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা বাঙালি, আমরা নিজেরাই বাস্তবায়ন করেছি। এটা কিন্তু কোনো বিদেশি কনসালটেন্ট কোম্পানি থেকে এসে, বিশ্বব্যাংক থেকে বাস্তবায়ন করেনি। এটা সম্পূর্ণ পরিকল্পনা, সম্পূর্ণ প্ল্যানিং, সম্পূর্ণ এমপ্লিমেনটেশন আমাদের নিজস্ব।
আমাদের চিন্তাধারায় করা, আমাদের নিজস্ব বাস্তবায়ন। আমরাই করেছি। আমরাই পারি। আমরাই করব।

প্রধানমন্ত্রী পুত্র জয় বলেন, করোনাভাইরাসের কারণে মার্চ থেকে আমি দেশে আসতে পারছি না। এখন আমরা ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করেছেন। আমাদের রাষ্ট্রের তিনটি প্রিন্সিপাল (মূলনীতি) সবাইকে ধরে রাখতে হবে। এখানে হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান, নাস্তিক সবার অধিকার আছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com