বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের ছয় প্রতিষ্ঠান পেল উইটসা অ্যাওয়ার্ড

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশের ছয় প্রতিষ্ঠান পেল প্রযুক্তি খাতের অলিম্পিকখ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) সম্মেলনে উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স পুরস্কার।

ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের (উইটসা) এ সম্মেলনে ৪টি বিভাগে রানার-আপ এবং ২টি বিভাগে মেরিট পুরস্কার পেয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো।

উইটসা’র এ গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০-এ মোট ১০টি বিভাগে ১০ চ্যাম্পিয়ন ও রানার-আপ এবং ২১টি মেরিট পুরস্কার ছিল।

মালয়েশিয়ায় বুধবার শুরু হয় তিন দিনের এ সম্মেলন। দ্বিতীয় দিনে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।

রানার-আপ পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হল- কোভিড ১৯ টেক সলিউশনস ফর সিটিজ অ্যান্ড লোকালিটিজ বিভাগে তথ্যপ্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্প এবং বেসরকারি প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড।

প্রাইভেট পার্টনারশিপ বিভাগে সরকারের ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) প্রকল্প।

ইনোভেটিভ ই-হেলথ সল্যুশনস বিভাগে মাইসফটের মাই হেলথ বিডি এবং ভার্চুয়াল হসপিটাল অব বাংলাদেশ। ই-এডুকেশন অ্যান্ড লার্নিং বিভাগে বিজয় ডিজিটাল।

এছাড়া মেরিট পুরস্কার পেয়েছে ডিজিটাল অপারচুনিটি অর ইনক্লুশন বিভাগে নগদ এবং সাসটেইনেবল গ্রোথ বিভাগে ডিভাইন আইটি লিমিটেডের প্রিজম ইআরপি।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইডিয়া প্রকল্পের এ অর্জন ও অন্যান্য পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। এ সম্মাননা ভবিষ্যতে আরও সফল উদ্যোগ নিতে সবাইকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উইটসা’র চেয়ারম্যান সংস্থাটির ওয়েবসাইটে এক বার্তায় এবারের পুরস্কারের বিষয়ে বলেছেন, উইটসা’র ২০ বছরের ইতিহাসে এবারের মতো এত উদ্ভাবনী ও দক্ষ প্রকল্প এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধ প্রতিযোগিতা হয়নি। এছাড়াও পুরস্কার সম্পর্কে উইটসা কর্তৃপক্ষ জানিয়েছেন, চলতি বছর যেসব সংস্থা মানবজাতির জন্য সর্বাধিক উল্লেখযোগ্য অবদান রেখেছে, তাদের পুরস্কারের জন্য বিবেচনায় নেয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com