বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর ভি ২০ সিরিজের নতুন ফোন ভি ২০ এসই বাংলাদেশে যাত্রা শুরু করেছে।
শনিবার ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার থেকে ‘ভিভো ভি ২০ এসই’ ফ্রি বুকিং শুরু হয়েছে।
নতুন এ স্মার্টফোনের দাম ধরা হয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা। ভিভোর নতুন এই ফোনটি ম্যাজিক্যাল স্লিক ডিজাইনের। ‘ভিভো ভি ২০ এসই’ ৭.৮৩এমএম থ্রিডি স্লিম বডির যা ওজনে বেশ কম।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর এবং মাল্টি টার্বো সমর্থিত ‘ভিভো ভি ২০ এসই’ তে পাওয়া যাবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রমসহ যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
‘ভিভো ভি২০ এসই’তে রয়েছে সুপার নাইট, অরা স্ক্রিন লাইট ও প্রফেশনাল পোর্ট্রেট সুবিধাসহ চমৎকার ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বহুমুখী ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ৩টি এআই রিয়ার ক্যামেরা।
৩৩ ওয়াট ফ্ল্যাশচার্জিং প্রযুক্তির সুবিধাসহ ভিভো ভি২০ এসইতে রয়েছে ৪,১০০ এমএএইচ ব্যাটারি।
দেশে ‘ভিভো ভি২০ এসই’ পাওয়া যাবে গ্র্যাভিটি ব্ল্যাক এবং অক্সিজেন ব্লু রঙে।