রবিবার, ০৫ Jul ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অবশেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া তথ্য বলছে, সবশেষ তিন মাসে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ কমেছে এক হাজার ৭২৬ কোটি টাকা।
সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র বলছে, করোনাকালীন ব্যাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংকগুলোকে বিশেষ ছাড় ও ঋণ পুনঃতফসিল করার বিশেষ সুবিধা দেওয়ার কারণে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছে। এছাড়াও সাতশ জনের বেশি ঋণগ্রহীতা আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে রেখেছেন। এ ধরনের ঋণের পরিমাণ প্রায় ৮০ হাজার কোটি টাকা। এতে করে তাদের ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) উল্লেখ করা যাচ্ছে না। এসব কারণে সর্বশেষ তিন মাসে দেশে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছে।