বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চাঁদে নেমেছে চীনের নভোযান

চাঁদ থেকে পাথরের নমুনা সংগ্রহে পাঠানো চীনের নভোযান চ্যাং-ই ফাইভ সফলভাবে অবতরণ করেছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি চীনের গণমাধ্যমের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে।

চাঁদের মাটিতে নেমে যানটি পাথরের নমুনা সংগ্রহ করবে বলে আশা করছেন চীনের বিজ্ঞানীরা।

চীন বলেছে, তারা চাঁদের বিষয়ে সাফল্যের সাথে আরও একটি তদন্ত করেছে। চ্যাং-ই ফাইভ নভোযান পৃথিবীতে ফিরে আসার জন্য শিলা ও ধুলার নমুনাগুলো সংগ্রহের লক্ষ্য নিয়ে কিছুক্ষণ আগে চাঁদে নেমেছে।

চীন এই অভিযানে সফল হলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চাঁদ থেকে নমুনা সংগ্রহের তালিকায় যুক্ত হবে। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ১৯৬০ ও ১৯৭০ সালে তা করতে সমর্থ হয়।

এ অভিযানের লক্ষ্য হচ্ছে সেখান থেকে নুড়ি ও মাটি সংগ্রহ করা, যা বিজ্ঞানীদের চাঁদের উৎস, গঠন ও সেখানকার আগ্নেয়গিরির অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করবে।

অবতরণের পরের কয়েকদিন চাঁদের আশপাশের ক্ষেত্রগুলো পরীক্ষা করবে এবং পৃষ্ঠের উপকরণ সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে। নভোযানটি ‘ওশান অব স্ট্রোম’ নামের এলাকা থেকে দুই কেজি নমুনা সংগ্রহ করবে। এর আগে কখনো সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়নি। জায়গাটি বিশাল লাভার সমভূমি অঞ্চল।

নভোযানটিতে কাজের সুবিধার্থে ক্যামেরা, স্পেকট্রোমিটার, রাডার, একটি স্কুপ এবং একটি ড্রিলসহ বেশ কিছু যন্ত্র রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) চীনের হেইনান প্রদেশের ওয়েনচেং স্পেস সেন্টার থেকে ভোর সাড়ে ৪টায় আট টনের ওই মহাকাশযান যাত্রা শুরু করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com