বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। ফেসবুকে ব্যক্তি বা সমাজ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পর্যন্ত পরিচালিত হচ্ছে। সোশ্যাল সাইট ফেসবুক নিয়ে অনেকেরই অনেক সময় সমস্যা দেখা দেয়।
বর্তমানে প্রচুর পরিমাণে আইডি হ্যাকিং হচ্ছে কিছুটা ফিশিং সাইট ব্যবহার করে এবং ইয়াহু, আউটলুক ক্লোন করে, বেশ কিছু পাবলিক ফিগারের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে ফেসবুকের রুলস মেনেই।
বিশেষ করে যারা অনলাইনে লেখালেখি করে তাদের আইডিগুলোর পাশাপাশি সেলেব্রিটি এবং ব্লু ভ্যারিফাইড আইডিগুলো হ্যাকের দিকে স্প্যামারদের লক্ষ্য থাকে। হ্যাকিংয়ের শিকার আইডিগুলো অনেক সময়েই রিকভারি করা সম্ভব হয়ে ওঠে না। ফলে আইডি থেকে প্রাপ্ত পার্সোনাল ছবি এর মাধ্যমেই ঘটে বিপত্তি।
বাংলাদেশে অপরাধ গবেষণাবিষয়ক সংগঠন ক্রাইম রিসার্চ অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্রাফ) টেকনিক্যাল টিমের সদস্য বিএম ইয়ামিন এ ব্যাপারে বলেন, হ্যাক হওয়া আইডির মালিকরা দ্রুততার সঙ্গে থানায় সাধারণ ডায়েরি করে রাখা উচিত।
যাদের আইডি হ্যাক হয় সেসব আইডিতে ইমেইল সংযুক্ত থাকলে ৭২ ঘণ্টা সময় পর্যন্ত রিকভারি করা যায়। যেসমস্ত আইডিগুলো রিকভারি করা সম্ভব হয় না সেই আইডিগুলো জিডির ওপর ভিত্তি করে ফেসবুক থেকে নিষ্ক্রিয় করারা সুযোগ থাকে যেন পরবর্তীতে আরও বড় হ্যারাসমেন্ট সৃষ্টি না হয়।