বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ফিচার ফোনে ‘স্মার্ট অভিজ্ঞতা’ দিতে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য ‘প্রচলিত অ্যাপ’ সংযুক্ত নোকিয়া ৬৩০০ ফোরজি ‘সাশ্রয়ী মুল্যে’ বাংলাদেশের বাজারে অবমুক্ত করল এইচএমডি গ্লোবাল ওওয়াই। সেইসঙ্গে সোশ্যাল নেটওয়ার্কের সুবিধা নিয়ে খুব শিগগিরই নোকিয়া ২২৫ ফোরজি বাজারে আসার ঘোষণা দিল কোম্পানিটি। সোমবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কম দামের ফোনের মধ্যে নোকিয়া ৬৩০০ ফোরজি ফোনে কোয়ালকমের স্নাপড্রাগন ২১০ মডেলের চিপ ব্যবহার করা হয়েছে। ওয়াইফাই হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ভাগ করে নেওয়া যাবে এই ফোনে।
চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত এবং সিরিজ ৩০+ পরিচালন ব্যবস্থার নোকিয়া ২২৫ সেটটি গ্রাহকদেরকে সামাজিক মাধ্যমে সংযুক্তের পাশাপাশি একাধিক অংশগ্রহণকারীর সঙ্গে গেমিং অভিজ্ঞতা দেবে। প্রায় ১১৫০ মিলি এম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সঙ্গে সঙ্গে নোকিয়া ২২৫ ফোরজির নকশায় ‘অসাধারণ ফিনিশিং’ দেওয়া হয়েছে। এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আসল ডিকশনারি অ্যাপটি ইংরেজি চর্চা করার জন্য সহায়ক হবে।
উল্লেখ্যে, ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল বিশ্বজুড়ে নোকিয়া ফোনের নকশা, উন্নয়ন এবং প্রস্তুতকারক হিসেবে উন্নয়নশীল দেশের বাজারের জন্য স্মার্টফোনের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে উদ্ভাবনী ফিচার ফোন তৈরি করছে।