বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সোস্যাল ডিসট্যান্স, ডিজিটাল্লি কানেক্টেড’- এই প্রতিপাদ্যে আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর ৭ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবার ভার্চুয়াল মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষে থাকবে নানা আয়োজন। এছাড়া সরাসরি কিছু সভা-সেমিনারের আয়োজনও থাকবে।
প্রতিমন্ত্রী জানান, আগামী ৯ ডিসেম্বর সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিরিয়াল কনফেরেন্স। কনফারেন্সে মূল বক্তা হিসেবে কি-নোট উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিষয়ভিত্তিক ২৪টি সেমিনার আয়োজন করা হবে এ মেলায়।
১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টায় সমাপনী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি অঙ্গনে বিভিন্ন ক্যাটাগরিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১২টি ক্যাটাগরিতে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা দেওয়া হবে।
ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণের জন্য www.digitalworld.org.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের পর ভার্চুয়াল ডিজিটাল ওয়ার্ল্ড দেখতে অ্যাপ ডাউনলোড করতে হবে। এ অ্যাপ যখন লাইভ করা হবে তখন রেজিষ্টার্ড দর্শনার্থীর কাছে একটা মেসেজ চলে যাবে। অ্যাপ ডাউনলোড হয়ে গেলে এর মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-র প্রদর্শনী ঘুরে দেখা যাবে এবং সেমিনার ও কনসার্টে অংশ নেওয়া যাবে।
তিনি বলেন, প্রযুক্তি শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে বসেই উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করতে সক্ষম হচ্ছে।