বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

এগোতে হবে সফটওয়্যার পণ্যেও

তথ্যপ্রযুক্তির আউটসোর্সিংয়ে (কম খরচে কাজ করানো) বিশ্ব বাজারে বড় দখল থাকলেও সফটওয়্যার পণ্যের ব্যবসায় ভারতের অংশীদারি সামান্য। সে কারণে ২০২৫ সালের মধ্যে সফটওয়্যার পণ্য তৈরির ব্যবসা সাত-আট গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা বেঁধেছে কেন্দ্র। শুক্রবার এবিপি সংস্থা আয়োজিত এই শিল্পের সম্মেলন ইনফোকমে এ কথা জানান সফটওয়্যার টেকনোলজি পার্কস অব ইন্ডিয়ার (এসটিপিআই) ডিরেক্টর জেনারেল ওমকার রাই। তিনি জানান, স্টার্ট-আপ সংস্থাগুলির জন্য দেশ জুড়ে ২৫টি উৎকর্ষ কেন্দ্র গড়ছে এসটিপিআই। সেই মানচিত্রে পশ্চিমবঙ্গকে জায়গা দিতে রাজ্য সরকারের সঙ্গেও কথা চলছে।

অতিমারির আবহ পেরিয়ে গোটা বিশ্ব এখন নতুন ভবিষ্যতের সন্ধানে। সেই ‘নতুন স্বাভাবিক’ কেমন হতে পারে, তার আভাস পাওয়াই এ বারের ইনফোকমের মূল লক্ষ্য। সেই পরিস্থিতিতে সফটওয়্যার পণ্য তৈরির গুরুত্বপূর্ণ তালুক হিসেবে ভারতকে গড়ে তোলার ভাবনাই ছিল ওমকারের আলোচনার বিষয়। সম্মেলন মঞ্চে ও পরে তিনি জানান, আউটসোর্সিংয়ে ভারতীয় সংস্থাগুলির ব্যবসার অঙ্ক প্রায় ১৪,৭৯৯ কোটি ডলার। বিশ্ব বাজারের ৫৬% তাদের দখলে। কিন্তু এ দেশের সফটওয়্যার পণ্য রফতানির ব্যবসা মাত্র ১০০০ কোটি ডলারের। বিশ্বের মোট বাজারের বহর যেখানে ৫২,০০০ কোটি। ফলে পাঁচ বছরের মধ্যে ভারতের অংশীদারি আট গুণ করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com