বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

টাটা সন্স দেশেই তৈরি করবে আইফোন, বিনিয়োগ ৮ হাজার কোটি

ভারতীয় সংস্থার হাতেই এ বার তৈরি হবে আইফোন। সংবাদ সংস্থার খবর অনুসারে টাটা সন্স তামিলনাড়ুর হোসুরে একটি আইফোন এবং যন্ত্রাংশ কারখানা তৈরি করতে চলেছে। সেই কারণে মোট ১০০ কোটি আমেরিকান ডলার, অর্থাৎ ৭০০০-৮০০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ তুলতে চলেছে সংস্থা। এই পুরো অর্থই নতুন কারখানা তৈরির কাজে বিনিয়োগ করা হবে। আন্তর্জাতিক স্তরে যাতে এই কারখানায় তৈরি আইফোন পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা করা হবে।

এই কারখানা তৈরির কাজে ইতিমধ্যে শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ ৫০০ একর জমি টাটার জন্য নির্ধারিত করে ফেলেছেন। টাটার নতুন শাখা সংস্থা টাটা ইলেকট্রনিক্সের জন্য এই জমি দেওয়া হয়েছে। এই সংস্থা টাইটান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন লিমিটেডের প্রযুক্তিগত সাহায্যে নতুন কারখানা তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com