বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
প্রায় ৪ লক্ষ কিলোমিটার দূরে থাকা চাঁদের মাটি প্রথম আনা হয়েছিল ৫ দশক আগে। আর ৩ কোটি কিলোমিটার দূরে থাকা কোনও গ্রহাণু (‘অ্যাস্টারয়েড’)-র মাটি পৃথিবীতে পৌঁছল তার ৫১ বছর পর। ভারতীয় সময়ে শনিবার মধ্যরাত পেরনোর কিছু পরেই, হায়াবুসা ২ মহাকাশযান নেমেছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়।
মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জ (‘অ্যাস্টারয়েড বেল্ট’)-এর সদস্য গ্রহাণু ‘রিউগু’-কে খুঁড়ে তার মাটি উপড়ে নিয়ে আসল ‘জাপান স্পেস এজেন্সি (জাক্সা)’-র মহাকাশযান ‘হায়াবুসা-২’। এই প্রথম কোনও গ্রহাণুর মাটি তুলে আনল সভ্যতা।