রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
বাংলাদেশে সঞ্চয়পত্রে বিনিয়োগের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র, তিনটি স্কিম মিলিয়ে সর্বোচ্চ ৫০ লাখ টাকা বিনিয়োগ করতে পারতে পারবেন। তবে যেকোনো একটি স্কিমে ৩০ লাখ টাকার বেশি কিনতে পারবেন না।
তবে যৌথ নামে আরও ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন। অর্থাৎ সবমিলিয়ে এক কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনা যাবে।
তবে এই নিয়মের কিছুটা ব্যতিক্রম রয়েছে পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে। এটি শুধুমাত্র পেনশনধারী ব্যক্তিরা কিনতে পারবেন। ফলে তারা এক নামে ৫০ লাখের সঞ্চয়পত্র কিনতে পারবেন। এর বাইরে এককনামে অথবা যৌথ নামে তারা ৫০ লাখ অন্যান্য স্কিমের সঞ্চয়পত্র কিনতে পারবেন।