রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষে এই প্রথম বারের মত গাঁজা বা ক্যানাবিসকে ফেডারেল আইনে ডিক্রিমিনালাইজ অর্থাৎ নিষিদ্ধ মাদকের তালিকা থেকে বাদ দেবার জন্য এক বিল পাস হয়েছে।
এটা এক গুরুত্বপূর্ণ ঘটনা কারণ, গাঁজা বৈধ করার ইস্যুটিতে দীর্ঘ দিন ধরে ফেডারেল সরকার ও অঙ্গরাজ্যগুলো ভিন্ন পথে চলছে।
আমেরিকার অনেক অঙ্গরাজ্যেই ২১ বছরের বেশি যে কেউ ”আনন্দ উপভোগের জন্য” গাঁজা সেবন করতে পারেন, কিন্তু ফেডারেল অর্থাৎ কেন্দ্রীয় আইনে এখনো গাঁজা প্রথম কাতারের মাদক বলে তালিকাভুক্ত – যা সেবনের কোন সুফল নেই বলে ধরা হয়।
কিন্তু যুক্তরাষ্ট্রের ৫০টির মধ্যে ১৫টি অঙ্গরাজ্যে অনেক আগেই গাঁজাকে নিষিদ্ধ মাদকের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
আর ৩৮টি রাজ্যে শুধু চিকিৎসামূলক ব্যবহারের জন্য গাঁজার ব্যবহার বৈধ করা হয়েছে।