বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অ্যাপলকে ছাড়িয়ে গেলো শাওমি

মহামারির প্রথম দিকের অবস্থা থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ব স্মার্টফোন বাজার। সাম্প্রতিক বাজার গবেষণা থেকে তেমনই ফলাফল প্রতীয়মান হচ্ছে।

গার্টনারের তেমনই এক বাজার গবেষণায় ধারণা করা হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে ছাড়িয়ে গেছে চীনের শাওমি। গত বছর একই সময়ে শাওমি ৩২.৯ মিলিয়ন ইউনিট (৮.৫ শতাংশ মার্কেট শেয়ার) ফোন বিক্রি করলেও এবছর সেটি ৪৪.৪ মিলিয়ন ইউনিটে উন্নীত হয়েছে। গত প্রান্তিকে তাদের বাজারে শেয়ারের পরিমান ১২.১ শতাংশে উন্নীত হয়েছে।

অ্যাপলের গত বছরের তুলনায় বাজারে শেয়ার বাড়লেও তাদের ৪০.৬ মিলিয়ন ইউনিট আইফোন বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় সামান্য কম।

প্রতিবেদন অনুযায়ী, ৮০.৮ মিলিয়ন ইউনিট বিক্রি অর্থাৎ ২২ শতাংশ শেয়ার নিয়ে বাজারে শীর্ষস্থানে রয়েছে স্যামসাং। পরেই রয়েছে হুয়াওয়ে। যদিও হুয়াওয়ে গত বছর ৬৫.৮ মিলিয়ন ফোন বিক্রি করলেও এবার তাদের ফোন বিক্রি হয়েছে ৫১.৮ মিলিয়ন ইউনিট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com