বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চীনের পাঠানো চন্দ্রযান নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন করেছে

চাঁদে পাঠানো চীনের মহাকাশ মিশনের রোবটিক যান চার দশকের মধ্যে এই পথম চাঁদের দুর্গম অঞ্চলের ভূমির নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন করে তা পৃথিবীতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। চাঁদের এই অংশ সম্পর্কে এ যাবত সরাসরি কোন তথ্য সংগৃহিত হয়নি। বেইজিং বৃহস্পতিবার এ কথা জানায়।
চীন ২০২২ সাল নাগাদ মহাকাশ স্টেশন স্থাপন ও ক্রু প্রেরণ এবং চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে তাদের সামরিক বাহিনী পরিচালিত মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে।
চায়না ন্যাশনাল স্পেস এডমিনিস্ট্রেশন জানায়, চীনের পৌরাণিক কাহিনীর চাঁেদর দেবীর নাম অনুসারে মহাকাশ যানটির নাম রাখা হয়েছে চাঙ্গি। চাঙ্গি-৫ নামের এই যানটি মঙ্গলবার চাঁদে অবতরণ এবং ইতোমধ্যে চাঁদের মাটি ও পাথর সংগ্রহ সম্পন্ন করেছে।
সায়েন্স জার্নাল ‘ন্যাচার’ জানায়, যানটি চাঁদের “ওশান অব স্ট্রমস” অঞ্চলে লাভা দিয়ে গঠিত বিশাল সমতল থেকে দুই কিলোগ্রাম (৪.৫ পাউন্ড) মাটি ও পাথর সংগ্রহ করেছে।
বিজ্ঞানীরা আশা করছেন, নমুনা বিশ্লেষণের মাধ্যমে চাঁদের উৎস, মূল গঠন এবং পৃষ্ঠতলে অগ্নুৎপাত সম্পর্কে জানা যাবে।
চলতি সপ্তাহে রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়, গত শতাব্দীর ৬০ ও ৭০ এর দশকে চাঁদ থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পরে চীন হবে তৃতীয় দেশ। ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে চাঁদে পাঠানো লুনা ২৪ মিশনের পরে চীনের এ প্রয়াস এ ধরণের প্রথম মিশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com