বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সীমিত পরিসরে ভৌত কাঠামো আর ভার্চুয়াল আয়োজনের সংমিশ্রণে সপ্তম বারের মতো আয়োজিত হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ড এর সাথে প্রথমবারের মতো যুক্ত হলো ইভ্যালি। পাশাপাশি ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের ফুড পার্টনার হিসাবে থাকছে ই-ভ্যালির সহযোগী প্রতিষ্ঠান ই-ফুড।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানায়, সীমিত পরিসরে ভৌত কাঠামো আর ভার্চুয়াল আয়োজনের সংমিশ্রণে হবে এবারের আয়োজন। এ নিয়ে সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ইভ্যালি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়।
বিসিসির পরিচালক মোহাম্মদ এনামুল কবির এবং ইভ্যালির পরিচালক মো. মামুনুর রশীদ নিজ নিজ সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসময় যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।