সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চর কোনাবাড়ী গ্রামের সিরাজ শিকদার (৫০) ও তার ছেলে সাঈদী শিকদার (১৭)।
সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, পিতা-পূত্র রান্ধুনীবাড়ী বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ী যাবার পথে ঘটনাস্থলে পৌঁছলে একদল অজ্ঞাতনামা দূর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে তাদের হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তিনি বলেন, নিহত সিরাজ শিকদারের নামে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে। তবে তার ছেলের বিরুদ্ধে কোন মামলা নেই।