সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সারাদেশে শৈত্য প্রবাহ শুরু; কমছে তাপমাত্রা

সারাদেশে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার কারণে আকাশ মেঘলা, কমছে তাপমাত্রা। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাট ১২ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়া। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুইদিনে সারাদেশে আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটা অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পরতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, কিন্তু কোনো সংকেত দেখাতে হবে না।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com