সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
৯টি ক্লাস্টারে ভাগ হয়ে, ঢাকায় ৪২ রুটে বাস চলবে। নিয়ন্ত্রণ করবে ২২টি কোম্পানি। আগামী বছরের এপ্রিল থেকে, একটি রুটে শুরু হচ্ছে পরীক্ষামূলক বাস চলাচল।
ঢাকার দুই মেয়রই বলছেন, এতে নিয়ন্ত্রিত হবে গণপরিবহনের নৈরাজ্য। বিশ্লেষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, পরিকল্পনা ভালো কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, কঠোরভাবে।
কোন রকম শৃঙ্খলা ছাড়াই রাজধানীতে যানবাহন চলছে। দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা। যে কেউ ইচ্ছা করলেই নতুন নতুন বাস কোম্পানি করছেন।
ঢাকার গণপরিবহন ব্যবস্থার আমূল বদলে দিতে, দেরিতে হলেও, বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়ার, বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।