বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর মিনিস্টারিয়াল কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, এই লক্ষ্য পূরণে গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার। রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস হলের ভার্চুয়াল স্টুডিও থেকে যোগ দিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সারসহ প্রযুক্তি সংশ্লিষ্ট আরো অনেকে।
শ্রীলঙ্কা, মালদ্বীপসহ আরও কয়েকটি দেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রিরাও এই অনুষ্ঠানে কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সেন্টার অব এক্সিলেন্স তৈরি করছি। নজর দেয়া হচ্ছে গবেষণার ওপর।’
তিনি বলেন, ‘অন্যদের কাছ থেকে প্রযুক্তি নিয়ে ব্যবহার করার জন্য নয়, আমরা ভবিষ্যত প্রযুক্তি খাতে বিশ্বে নেতৃত্ব দিতে চাই। আর সেই প্রযুক্তি তৈরি হবে দেশেই। এটা স্বপ্ন নয়, এটাই হবে বাস্তবতা।’