সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

করোনায় অনলাইনে ৫ হাজার জনকে প্রশিক্ষণ দিয়েছে ইশিখন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মহামারি করোনা ভাইরাস। এই ভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। ঘরে বসেই সবাই অনলাইনের মাধ্যমে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের চলছে অনলাইন ক্লাস। তারই ধারাবাহিকতায় ইশিখনডটকম বিগত ৬ মাসে পাঁচ হাজারের বেশি বেকার তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করেছে।

কম্পিউটার, আইটি, ফ্রিল্যান্সিংসহ স্কিল ডেভেলপমেন্ট এর উপর ইশিখনের রয়েছে ৩০টিরও বেশি কোর্স। করোনায় সবাইকে সুযোগ করে দিতে ১৫,০০০ থেকে ১৮,০০০ টাকার দেশের শীর্ষ সব প্রশিক্ষকদের কোর্সগুলো  মাত্র ১৪৯০ থেকে ১৯৯০ টাকায় অংশগ্রহণের সুযোগ। নতুন বছরেও এই অফারটিরও আওতায় কোর্সে অংশগ্রহণের সুযোগ থাকছে বলে জানিয়েছে ইশিখন। প্রতিটি কোর্সের মেয়াদ ৩ থেকে ৬ মাস। সফলভাবে কোর্স শেষ করা শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট, বৃত্তি, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বিভিন্ন কম্পানিতে চাকরির সুযোগ থাকছে।

ইশিখনে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং, সিসিএনএ, ভিডিও এডিটিং সহ ৩১টি ফ্রিল্যান্সিং কোর্স। যাদের কম্পিউটার কিংবা ইন্টারনেট নেই, তারা ইশিখন ডিভিডি কিংবা ভিডিও কোর্স ডাউনলোড করেও শেখার সুযোগ রয়েছে।

নতুন বছরে তাদের তৈরি করা ডিভিডি ডাউনলোড এর মাধ্যেমে অত্যন্ত স্বল্প মূল্যে কোর্সসমূহ শেখার সুযোগ থাকছে।
ইশিখন ডিভিডি গুলোতে এ টু জেট ক্লাস আকারে রয়েছে, ১৫ হাজার টাকার কোর্স ডিভিডি আকারের লিংকগুলো মাত্র ২০০-৩০০ টাকার মধ্যেই মিলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com