সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

পায়ুপথে ইয়াবা বহন, কক্সবাজারে দুই রোহিঙ্গা আটক

পায়ুপথে করে ইয়াবা পাচারকালে কক্সবাজার শহরে দুই রোহিঙ্গা যুবক ডিবি পুলিশের কাছে আটক হয়েছেন। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী গতকাল ১৩ ডিসেম্বর, রবিবার জানান, শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের ঝাউতলা বাসস্ট্যান্ডে এ অভিযান চালানো হয়েছে।

আটকরা হলেন—উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু হায়াত (২০) ও আবু তৈয়ব (২২)।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের ঝাউতলা বাসস্ট্যান্ডে অস্থায়ী চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছিল ডিবি পুলিশের একটি দল। এক পর্যায়ে একটি গাড়িতে থাকা ২ যাত্রীর আচরণ সন্দেহজনক মনে আটক করা হয়।

তারা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার যে, পায়ুপথে প্রবেশ করিয়ে শরীরে ইয়াবা বহন করছে। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসে এক্সরে করা হয়। এতে তাদের শরীরে ইয়াবা বহনের বিষয়টির সত্যতা পাওয়া যায়।

ওসি বলেন, ‘হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আটক ২ রোহিঙ্গা যুবককে ওষুধ সেবন করানোর পর শরীর থেকে কিছু ছোট পোটলা পাওয়া যায়। পোটলাগুলো খুলে পাওয়া যায় ১ হাজার ৮৬০টি ইয়াবা।’

শেখ মোহাম্মদ আলী জানান, আটকরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com