রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ল্যাপটপ ও কম্পিউটার এবং এক্সেসরিজে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। বিজয় দিবসে অর্থাৎ ১৬ ডিসেম্বর ওয়ালটনের দুই মডেলের গেমিং ল্যাপটপে থাকছে ৪০ শতাংশ ছাড়। পাশাপাশি পুরো বিজয়ের মাস অর্থাৎ ডিসেম্বর জুড়ে ওয়ালটন ই-প্লাজা থেকে ল্যাপটপ ও কম্পিউটার এবং এক্সেসরিজ ক্রয়ে ১৬ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা।

এদিকে, সারা দেশে চলছে ওয়ালটনের ল্যাপটপ এক্সচেঞ্জ কার্যক্রম। এর আওতায় যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ-ডেস্কটপ জমা দিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ ডিসকাউন্টে ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপ কেনা যাচ্ছে। এমনকি এ সুবিধায় কেনা ওয়ালটনের নতুন ল্যাপটপ-ডেস্কটপের মূল্য ৩ মাসের কিস্তি সুবিধায় পরিশোধ করা যাচ্ছে। ফলে সারা দেশের প্রযুক্তিপ্রেমিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের এই ক্যাম্পেইন। ইতোমধ্যেই বিপুল সংখ্যক ক্রেতা তাদের পুরনো ডিভাইস বদলে ওয়ালটনের নতুন ডিভাইস নিয়েছেন।

ওয়ালটন কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী লিয়াকত আলী জানান, বিজয় দিবসের দিন ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডব্লিউডব্লিউ১৭৬এইচ৭বি মডেলের ডিজাইন, সিমুলেশন এবং গেমিং ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাবেন ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ফলে ৭৯,৯৫০ টাকা দামের ল্যাপটপটি কেনা যাবে মাত্র ৪৭,৯৭০ টাকায়। আর কেরোন্ডা ডব্লিউকে১৫৬এইচ৭বি মডেলের ৬৯,৯৫০ টাকা মূল্যের গেমিং ল্যাপটপটির দাম পড়বে মাত্র ৪১,৯৭০ টাকা।

এর পাশাপাশি, বিজয় দিবসের দিন সব মডেলের ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ এবং অন্যান্য এক্সেসরিজে থাকছে ১৬ শতাংশ ডিসকাউন্ট। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার, মোবাইল ডিলার শোরুম এবং ই-প্লাজা থেকে এসব পণ্য কেনায় বিজয় দিবসের বিশেষ মূল্যছাড় পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com