বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কাজ করছে না জিমেইল-ড্রাইভ-ইউটিউব

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে সারাবিশ্বে সমস্যা দেখা দেয়। যদিও পরে তা ঠিক হয়। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই সমস্যা দেখা দিয়েছে গুগলে। প্রতিষ্ঠানটির জিমেইল, ড্রাইভ ও ইউটিউবসহ প্রায় সকল সেবা কাজ করছে না।

বিশ্বজুড়েই ভেঙে পড়েছে গুগলের সেবা। জিমেইল খুলতে গেলেই ‘টেম্পোরারি ইরর’ লেখা উঠে আসছে। এদিকে ১৪ ডিসেম্বর, সোমবার সকাল থেকে সারাবিশ্বে গুগলের ইউটিউব কাজ করছে না।

জিমেইলের ওই বার্তার সঙ্গে আরো দেখাচ্ছে– ‘We’re sorry, but your account is temporarily unavailable. We apologise for the inconvenience and suggest trying again in a few minutes. You can view the G Suite Status Dashboard for the current status of the service.’

এর আগে ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর থেকে সারাবিশ্বে হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম। দুয়েকটা মেসেজ পাঠানো গেলেও খুব ধীর গতির কারণে বিপাকে পড়েন কোটি কোটি ব্যবহারকারীরা। অপরে অবশ্য কয়েক ঘণ্টা তা স্বাভাবিক হয়। আর এই ঘটানার চার দিনের মাথায় গুগলের সেবায় সমস্যা দেখা দিলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com