সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

দুই বন্ধু মিলে কলেজছাত্রীকে ধর্ষণ: প্রধান আসামির স্বীকারোক্তি

বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালতে প্রধান আসামি রাকিব স্বীকারোক্তমূলক জবানবন্দি দেয়।

এর আগে, বুধবার ভোর রাতে খুলশীর মাস্টার লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় অপর আসামি মেহেদী হাসানকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এক সময় ধর্ষক রাকিবের সঙ্গে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক থাকলেও পরিবারের নিষেধে ছাত্রীটি তা এড়িয়ে চলতে শুরু করে। গেল ১১ ডিসেম্বর ওই ছাত্রীকে রাকিব ফোন করে তার বন্ধু মেহেদীর বাসায় নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণ করে। রাকিব এলাকায় বখাটে হিসেবে পরিচিত বলেও জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com