বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

চাঁদের নমুনা পাথর-মাটি নিয়ে ফিরেছে চীনা নভোযান

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ থেকে নমুনা পাথর আর মাটি সংগ্রহ করে পৃথিবীতে ফিরেছে চ্যাংই-৫ নামের চীনা নভোযান। স্থানীয় সময় গতকাল ১৬ ডিসেম্বর, বুধবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া প্রদেশে অবতরণ করে নভোযানটি। অভিযানে চাঁদের পৃষ্ঠ থেকে দুই কেজি পাথর আর নমুনা সংগ্রহ করা হয়েছে।

১৯৬৯ সালে চাঁদে মার্কিনিদের পরিচালিত অ্যাপোলো-১১-র অভিযান ও ১৯৭৬ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা-২৪ মিশনের পর এটিই প্রথম নমুনা সংগ্রহের অভিযান।

এর আগে  যুক্তরাষ্ট্রের ৫০ বছরেরও বেশি সময় পর চীনের পতাকা চন্দ্রপৃষ্ঠে স্থাপন করে চ্যাংই-৫।

উল্লেখ্য, ১১২ ঘণ্টার মহাকাশ সফর শেষে গত ২৮ নভেম্বর, শনিবার নভোযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এর তিন দিনের মাথায় গত ১ ডিসেম্বর, মঙ্গলবার চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণে সক্ষম হয় চ্যাংই-৫।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com