রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
পদ্মা নদী থেকে একটি ৮০ কেজি ওজনের বাঘা আইড় (বাঘাইড়) মাছ ধরেছেন মুন্সীগঞ্জের লৌহজংয়ের এক জেলে। আজ ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার ভোরে মাছটি ধরা পড়ে উপজেলার সিঙ্গারহাটি গ্রামের মো. জহিরের জালে।
পরে মাছটি সকাল ৬টার দিকে মাওয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন জেলেরা। এসময় বিশালাকৃতির বাঘাইড় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
সেখানে মাছটির দাম নিলামে ৫৫ হাজার টাকা উঠে। এক পাইকারি বিক্রেতা তাৎক্ষণিক লাভের জন্য নিলাম থেকে মাছটি কিনে নেন।
এ বিষয়ে পাইকারি মাছ বিক্রেতা মো. মোখলেছুর রহমান বলেন, ‘৮০ কেজি ওজনের বাঘাইড় মাছ সচরাচর পদ্মায় মেলে না। দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বাঘাইড় মাছ আমরা দেখিনি।’
তিনি জানিয়েছেন, মাছটি ঢাকার পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করা হবে।