সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

পঞ্চগড়ের সাবেক ছিটমহলের আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন মজাহারুল হক এমপি 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার”, “মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না” মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে বাস্তবায়নের লক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে সারাদেশের ন্যায় পঞ্চগড় সদর উপজেলার সাবেক ছিটমহলের জমিতে ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণির মানুষের জন্য গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।
পঞ্চগড়-১ সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান পঞ্চগড় সদর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের (‘ক’ শ্রেণি) পুনর্বাসনের লক্ষ্যে ০২ নং হাফিজাবাদ ইউনিয়নের বিলুপ্ত গাড়াতি ছিটমহলের রাজমহলে চলমান গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্ত সরেজমিন পরিদর্শন করেন।
এসময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পঞ্চগড় সদর উপজেলা প্রকৌশলী, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব মজাহারুল হক প্রধান এমপি
গৃহ নির্মাণ কার্যক্রম বেগবান করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com