বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শিশুদের মিনা গেম এখন থ্রিডি সংস্করণে

ইউনিসেফের অর্থায়নে নির্মিত গেমটিতে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের সমান অধিকার, সুরক্ষা ও উন্নয়নের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

চল্লিশটির মতো চরিত্র দেখা যাবে নতুন এ গল্পে। যেখানে মীনা, রাজু, পোষাপাখি মিঠু, মিনার মা, বাবা, ছোট বোন,  দাদিসহ অনেককে দেখা যাবে। তুলে ধরা হয়েছে কিভাবে গর্ভবর্তী মা ও নবজাতক শিশুর যত্ন নিতে পরিবারের সদস্যরা সহায়তা করতে পারে।

এছাড়া, ইউনিসেফের লক্ষ্য শিশুদের সঙ্গে একটি সু সম্পর্ক গড়ে তুলে শিশুবান্ধব একটি সুন্দর সমাজ উপহার দেওয়া যায়। গেমের গল্প ও গ্রাফিক্স এমনভাবে সাজানো হয়েছে যেখানে চরিত্রের সঙ্গে মিশে গিয়ে খেলতে পারবেন গ্রেমাররা। অনলাইনের পাশাপাশি অফলাইনেও খেলা যাবে জনপ্রিয় কার্টুন সিরিজের গেমটি।

গেমটি তৈরি করেছে রাইজআপ ল্যাবস নামে একটি দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান। গেমের মাধ্যমে এর ব্যবহারকারীদের কাছে সঠিক তথ্য উপস্থাপন করাকে আনন্দের কাজ বলেই মনে করেন প্রতিষ্ঠানটির সিইও এরশাদুল।

নব্বই দশক থেকে ইউনিসেফের মীনা সিরিজটি ব্যাপকভাবে উপস্থাপিত হয়ে আসছে। যা এখনও জনপ্রিয় কার্টুন সিরিজগুলোর একটি। তারই ধারাবাহিকতায় স্মার্টফোনের গেম হিসেবে উন্মুক্ত হয় কার্টুন সিরিজটি। গেমটি ডাউনলোড ৩ মিলিয়ন ছাড়িয়েছে। রিলিজ হয়েছে গেমটির ফেসবুক ভার্সনও। এরপর পরই ২ ডি এবং সবশেষ ৩ ডি ভার্সন নিয়ে আসে ইউনিসেফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com