বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিশ্বের শীর্ষ ধনী তারা

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলোনিয়ার। নিউজের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো:

১। জেফ বেজোস: ১৮৭ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় নাম্বার ওয়ান অবস্থানে রয়েছে বহুজাতিক অ্যামাজানের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস। তিনি একাধারে ওয়াশিংটনপোস্ট ও ব্লু অরিজিনের মালিক। ব্লু অরিজিন কাজ করছে বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী রকেট নিয়ে। ৫৬ বছর বয়সী বেজোসকে বর্তমান সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে জনপ্রিয় ফোর্বস সাময়িকীতেও।

২। ইলন মাস্ক: শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইলন মাস্কের নাম। যিনি স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী। এই ব্যক্তির সম্পদের পরিমাণ ১৬৭ বিলিয়ন ডলার। যার অধিকাংশই শেয়ারকেন্দ্রিক। ৪৯ বছর বয়সী ইলন মাস্কের প্রতিষ্ঠান সম্প্রতি মহাকাশে সফলভাবে যান প্রেরণ করেন।

৩। বিল গেটস: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম শোনেন নি এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। বিশ্বের তৃতীয় এ ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ ১৩১ বিলিয়ন ডলার।

৪। বার্নার্ড আর্নাল্ট: শীর্ষ ধনীর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে এলভিএমএইচ মোয়েট হেনেসি লুইস ভুইটনের চেয়ারম্যান ও সিইও বার্নার্ড জিন এতিন্নে আর্নাল্ট। তার সম্পদের পরিমাণ ১০৫ বিলিয়ন।

৫। মার্ক জাকারবার্গ: তালিকার পঞ্চম স্থানে রয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। যার সম্পদের পরিমাণ ১০৪ বিলিয়ন।

এছাড়া শীর্ষ ১০ এ রয়েছেন ওয়ারেন বাফেট (ষষ্ঠ), ল্যারি পেজ (সপ্তম), ল্যারি এলিসন (অষ্টম), স্টিভ বালমার (নবম) ও সার্জেই ব্রিন (দশম)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com