বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
বর্তমানে অনলাইনভিত্তিক সবচেয়ে জনপ্রিয় গ্রেম ‘পাবজি মোবাইল’। পাবজির সত্ত্বাধিকারী চীনের বহুজাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘টেনসেন্ট হোল্ডিংস লি.’। টেনসেন্ট পাবজি মোবাইল নিয়ে গত আগস্ট মাস থেকে প্রতিযোগিতার আয়োজন শুরু করে।গ্রান্ড ফাইনালে স্থান পাওয়া বাংলাদেশ দল ‘এওয়ানইস্পোর্স্ট’ এর প্রতিষ্ঠাতা কাজী আরাফাত হোসাইন সময় নিউজকে জানান, ফেব্রুয়ারিতে খেলা শুরুর আগে বিশ্বের প্রায় সব দেশ থেকে প্রতিযোগীরা রেজিস্ট্রেশন করে। মোট ১ লাখ ২০ হাজার দল রেজিস্ট্রেশন করে। এর মধ্যে তৃতীয় ধাপ অতিক্রম করে গ্রান্ড ফাইনালের জন্য ১৬টি দলের মধ্যে স্থান করে নিয়েছে ‘এওয়ানইস্পোর্স্ট’।
ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার প্রথম পর্ব ছিল পাবজি মোবাইল ক্লাব ওপেন। দ্বিতীয় ধাপ ছিল পাবজি মোবাইল প্রো লীগ। তৃতীয় ধাপে ছিল পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়ন্সশিপের গ্রুপ পর্ব। গ্রুপ পর্ব শুরু হয় গত নভেম্বর মাসের মাঝামাঝি। এই পর্ব শেষ হয় রোববার। গ্রুপ পর্বে বিভিন্ন দেশ থেকে ১৬টি দলকে গ্রান্ড ফাইনালের জন্য বাছাই করা হয়েছে।
পাবজি মোবাইল গ্লোবাল চ্যালেঞ্জের (পিএমজিসি) প্রো লীগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীনসহ সব বিভিন্ন দেশের সেরা ২৪টি টিম অংশগ্রহণ করে।