রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শিল্পনগর গড়ে তোলার কাজ এগিয়ে চলছে

মাইলের পর মাইল ধূ ধূ প্রান্তর। শত শত স্কেভেটর দিয়ে যেমন মাটি কাটা হচ্ছে। তেমনি বুলডোজার দিয়ে সমান করা হচ্ছে উঁচু-নিচু মাটির কাঠামো। আর ধুলো উড়িয়ে এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ট্রাকের সারি। এভাবেই এগিয়ে চলেছে মীরসরাই ইকোনমিক জোনের কাজ। পুরো এলাকাটির অধিকাংশই গত কয়েক বছর আগেও ছিল সাগরের অংশ। কিছু অংশ ছিল কেওড়া বন। জোয়ারের সময় অন্তত ৭ মিটার পানিতে তলিয়ে থাকতো পুরো এলাকা।

মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, দেশের সর্ববৃহৎ ইকোনোমিক জোন আমাদের এখানে হচ্ছে। এই জায়গার অনেক রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে।

এই জলাভূমিতেই গত দুই বছরের বেশি সময় ধরে চলছে বঙ্গবন্ধু শিল্পনগর গড়ে তোলার কাজ। একদিকে নতুন ভূমি সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে শিল্প কারখানার জন্য সেই ভূমি বরাদ্দও সম্পন্ন করা হচ্ছে। ইতোমধ্যে একশটির বেশি শিল্প প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে অন্তত ৭ হাজার একর জায়গা। যেখানে কাজ শুরু করেছে ১০টি প্রতিষ্ঠান। কয়েক মাসের মধ্যে উৎপাদনে যাবে জাপানের বিদ্যুৎ কেন্দ্র এবং চীনের কেমিকেল কারখানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com