বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
বিতর্কিত নতুন কৃষি আইনে ভারতে কৃষিপণ্য বিক্রয়, মূল্য নির্ধারণ ও গুদামজাত করণের নিয়মে পরিবর্তন আসবে। যে নিয়ম ভারতের কৃষকদের গত কয়েক দশক ধরে মুক্ত বাজার থেকে রক্ষা করেছে। কৃষকরা চাইলে যে কারও কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে। আগে যা কেবলমাত্র সরকার অনুমোদিত এজেন্টদের কাছেই বিক্রি করতে হতো।
নতুন আইনে কৃষকদের স্বার্থে আঘাত আসবে আশঙ্কা থেকেই গত নভেম্বর থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কৃষকরা।বিপুল আয়োজন করে নরেন্দ্র মোদির এই ভাষণের পরেও কৃষকদের আন্দোলন শেষ হবে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, কৃষকরা প্রথম থেকেই থেকেই দাবি করে আসছেন, তিনটি কৃষক আইন প্রত্যাহার ছাড়া তারা আন্দোলন বন্ধ করবেন না।