সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুশাসন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “লন্ডন থেকে যারা আসবে তাদেরকে কোয়ারেন্টিনে যেতে হবে।
“লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও (রিপোর্ট) নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পোলসারি ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রধানমন্ত্রী আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।”
লন্ডন থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে কবে থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তা সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।