সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

করোনায় দেশে আরও ২৭ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৯৩২

গেল ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে।

নতুন ২৭ জনসহ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ৭ হাজার ৪শ’ ৭৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত ৫ লাখ ১০ হাজার ৮০ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।সোমবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অ্যান্টিজেন টেস্টসহ দেশের মোট ১৬৭টি পরীক্ষাগারে ১২ হাজার ৬শ’ ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন ৯শ’ ৩২ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৩শ’ ৫৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৩শ’ ১৮ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com