সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
চার বছরের শিশু মাইশার নিথর দেহ নিয়ে মা লিজার আহাজারি যেন থামছেই না। আগের দিন নিখোঁজ হবার পর যে পুকুর সেচে কিছুই পাওয়া যায়নি সেই পুকুরে আজ সকালে মিলেছে সন্তানের লাশ।
বাবা গ্রিল মিস্ত্রী আনোয়ারের দাবি তার ছোট্ট মেয়েটাকে রাতের বেলা কেউ হত্যা করে পুকুরে ফেলে রেখেছে। তার কোনো শত্রু ছিল না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে এটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।
রংপুর মহানগর পুলিশের এডিসি শহিদুল্লাহ কায়সার বলেন, হত্যার আগে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছিল কিনা তা নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে। এতেই সবকিছু স্পষ্ট হবে।